বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষিজমি মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এমটি ইপিআই এ দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন কর্তৃক নেত্রকোনার দুর্গাপুর হাসপাতালে বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ এর অভিযোগ: ​গলাচিপায় বান্ধবীর বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: মৃত্যুর আগে চলছিল ভিডিও রেকর্ড! ভাতিজার হাতে চাচা খুন! গোমস্তাপুরে কুখ্যাত মাদক দম্পতি গ্রেফতার। সাতক্ষীরাসহ দক্ষিণাঞ্চলের ৬ টি জেলার দায়িত্ব পেলেন সংরক্ষিত নারী আসনের সদস্য বীথিকা বনানী স্ট্যান্ডে সিএনজি-অটোরিকশা সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল ইসলাম, চোখে অস্ত্রোপচারের পরামর্শ বকশীগঞ্জে আসফ (ASF)-এর বগারচর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন ঝিনাইদহে জেলা ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ সদস্য সোহেল বিশ্বাস ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার,

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত।

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৬’ই জুন ২০২৬) শনিবার, দুপুরে মাওনা পপুলার রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী, শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি শ্রীপুর সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা ও যুগান্তর পত্রিকা শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজ্বী তাঁজ উদ্দিন আহমেদ এবং দৈনিক বাংলাদেশের ভোর-এর সম্পাদক ও ক্লাবের সম্মানিত সদস্য মোঃ সাইফুল ইসলাম (দীপু)।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান ইকবাল, উজ্জল মিয়া, শাহাদাত হোসেন আবির, কামাল পাশা, সজীব ঢালী, সুমন প্রধান, শেখ মোঃ হুমায়ুন কবির, আলমগীর হোসেন সাগর, শামীম আল মামুন, শেখ জসিম উদ্দিন, এনামুল হক (মিস্টার), শামসুদ্দিন বাবর,সহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা বলেন, একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুল মালেক, উপস্থিত সকল সাংবাদিক সহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা