রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আল মামুন
স্টাফ রিপোর্টার

গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১২ মার্চ) উপজেলার মাওনা চৌরাস্তায় বাঙ্গালিয়ানা রেস্তোরাঁয় এ দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি আলফাজ উদ্দিন স্বপন , সাধারন সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি সুমন প্রধান, সহ সভাপতি সাংবাদিক মোঃ শাহাদত হোসাইন আবির, যুগ্ম সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী, চ্যানেল এস এর সাংবাদিক মিজানুর রহমান,সহ সভাপতি সাংবাদিক শামীম আল মামুন,সাংবাদিক তারেক রানা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সাগর, প্রচার সম্পাদক সাংবাদিক শেখ হুমায়ুন কবির,সাংবাদিক কামাল পাশা, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের নিরলসভাবে কাজ করতে হয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য আরও দৃঢ় করে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা