সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

শ্রীপুরের মাওনায়, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছে।

(১১’ই মার্চ ২০২৬) বুধবার রাত পৌনে ১১:টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেকে) পাঠানো হয়েছে।

এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করে যাওয়ার সময় পড়ে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন, রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের মাওনার আলহেরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়েছে।

ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের ব্যবসায়ী সুমন মিয়া জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন, অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন ছোটাছুটি করতে গিয়ে অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছে।

আলহেরা হাসপাতালের পরিচালক ডাঃ আবুল হোসেন বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। শত শত মানুষ ছোটাছুটি করে বেশ কয়েকজন আহত হয়েছে, গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা