সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

শৈলকূপায় ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের স্মরণসভা, বৃত্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

আব্দুস সামাদ শৈলকূপা (ঝিনাইদহ) সংবাদদাতা

: অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকূপায় স্মরণসভা, বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) ড. ওয়ালিউজ্জামান ফাউন্ডেশনের আয়োজনে শৈলকূপা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. শামসুল আলম। অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. কে এম ওয়ালিউজ্জামানের বর্ণাঢ্য জীবন, শিক্ষা ক্ষেত্রে তার অবদান এবং মানবিক দর্শন নিয়ে স্মৃতিচারণা করেন। তারা বলেন, ড. ওয়ালিউজ্জামানের আদর্শ নতুন প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে। এ সময় শিক্ষাখাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কাঁচেরকোল ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এস এম সুলতান আহমদ এবং শৈলকূপার নন্দিত শিক্ষক শামসুদ্দিন শেখকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া শৈলকূপার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিতে সেরা ৫ জন এবং সাধারণ বৃত্তিতে ৪৫ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ নতুন প্রজন্মকে শিক্ষিত, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা