রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মো:মিল্টন হোসেন বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবাসহ জাহানারা খাতুন (৫৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।আটককৃত জাহানারা খাতুন মোঃ রেজার স্ত্রী এবং ওই গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে। এস আই তরিকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানা পুলিশের একটি চৌকস দল রামচন্দ্রপুর গ্রামের দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসেবে জাহানারা খাতুনকে মহিলা কনস্টেবল দিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতেই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এদিকে জাহানারা খাতুনের আটকের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চিহ্নিত চক্র এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছে। এলাকাবাসীর ভাষ্যমতে: “এসব মাদক ব্যবসায়ীদের কারণেই আজ আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। শুধু খুচরা বিক্রেতা নয়, এই মহিলাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের মূল হোতা বা গডফাদারদের সন্ধান পাওয়া সম্ভব। গ্রামবাসী অবিলম্বে এই মাদক সিন্ডিকেটের নেপথ্যে থাকা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা