সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
পিঠার ঘ্রাণে মুখর ঝিনাইদহ: উদ্যোক্তাদের স্বপ্নে সিও এনজিওর আয়োজনে জমজমাট মেলা সমাপ্ত দর্শনা রেল বাজারে মাদক ও চুরি রোধে কঠোর হুশিয়ারি থানা ইনচার্জের, মিরপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য কমিটি গঠন নিয়ে আখাউড়ায় ছাত্রদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ বগুড়ার উন্নয়নে ২৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন, চলতি মাসেই আসছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম মহেশপুরে ভারতীয় ফেয়াডরডিল উ,দ্ধার পা,লিয়ে গেল মালিক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সভাপতি প্রদীপ রায়, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহ পরান; ফুলেল শুভেচ্ছায় বরণ নবনির্বাচিত নেতৃবৃন্দকে রায়পুর (লক্ষ্মীপুর) সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের আতঙ্কের নাম ওসি হাফিজুর রহমান পিপিএম মিরপুর মডেল থানায় যোগদানের পর অপরাধ দমনে তৎপরতা, স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে ৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের

শিশুরা হলো মানব চারা- লক্ষ্মীপুরে জেলাপ্রশাসক

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরী।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন বিভাগের উদ্যোগে
২১ অক্টোবর ২০২৫ লক্ষ্মীপুর
সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

লক্ষীপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।
লক্ষীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জামশেদ আলম রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। সদর লক্ষীপুর উপজেলার
সহকারী কমিশনার ভূমি অভি দাস।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জে এ টিভির এবং জাতিয় দৈনিক মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মো: হোসেন চৌধুরী, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার সদস্য সচিব মেহেদী হাসান রাসেল সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্ধ।

কর্মসূচির আয়োজন করেন নোয়াখালী উপকূলীয় বন বিভাগ, সদর উপজেলা প্রশাসন এবং লক্ষ্মীপুর সদর নার্সারি রেঞ্জ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর গুরুত্ব বোঝাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।’
তিনি আরো বলেন আজ আমরা শিশু কিশোর দের হাতে যেমন উদ্ভিদের চারা তুলে দিয়েছি ঠিক তেমনি এই শিশু রা ও হল মানব চারা, আমরা যদি সঠিক ভাবে এই দুই চারার যত্ন নিতে পারি তাহলে একদিকে যেমন বনজ সম্পদে সমৃদ্ধ হবে, ঠিক তেমনি মানব সম্পদে ও আমরা সমৃদ্ধ হবো। প্রথমিক শিক্ষার কার্যক্রম কে তরান্বিত করার জন্য তিনি যে পদক্ষেপ নিয়েছেন সে বিষয়ে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করেন
গাছের চারা বিতরণে শিক্ষক শিক্ষার্থীরা। উৎসবের আমেজ বিরাজ করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে।
এই কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিনা মুল্যে ১১ হাজার ৫’শত চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা