রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

শিরোনাম:- রাজশাহীতে ৫৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে গ্রাহকের আস্থা ও প্রতিশ্রুতি রক্ষায় ৫৬ লাখ টাকার মৃত্যু দাবি ও মেয়াদোত্তর বীমা দাবি পরিশোধ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রোববার (৮ মার্চ) বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক গ্রাহকদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এসময় জেলার ৬৭ জন মেয়াদপূর্তি গ্রাহক ও একজন মৃত্যুদাবি গ্রাহকের নমিনীর হাতে চেক তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন, বীমা মানুষের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময়মতো গ্রাহকের দাবি পরিশোধ করা হলে বীমা প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উর্ধ্বতন মহা ব্যবস্থাপক মো. তানভীর আল আজাদ নাঈম। তিনি বলেন, ২০০০ সালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৭৭ লাখ গ্রাহকের দাবি পরিশোধ করেছে এবং প্রায় দেড় লাখ গ্রাহকের মৃত্যু দাবির অর্থ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্যানেল আইনজীবী এ্যাড. মো. রজব আলী, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা রাজশাহী মহানগরের সদস্য সচিব মো. সেলিম রেজা এবং রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক প্রোভিপি মো. মোসাদ্দেকুল ইসলাম।
বক্তারা বলেন, সময়মতো দাবি পরিশোধ গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বীমা শিল্পের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করে। চেকপ্রাপ্ত গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সেবার মান ও স্বচ্ছতার প্রশংসা করেন। পরে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে কোম্পানির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা