শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান, বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ জব্দ ‎দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সাতক্ষীরায় যুবককে কুপিয়ে হত্যা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার। নওগাঁর প্রতিশহরে রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন—-? জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ১৫১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর রেল লাইন, মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও নদী সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬ চুয়াডাঙ্গায় ধান কাটা নিয়ে বিপাকে কৃষকরা এক মণ ধানেও মিলছে না শ্রমিক

শিক্ষকদের যথাযথ মর্যাদা ও সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী নূরুল হক নূর

খন্দকার জলিল, জেলা প্রধান পটুয়াখালী:

​বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করতে হলে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা অপরিহার্য এবং এই পরিবর্তনের প্রধান কারিগর শিক্ষকদের যথাযোগ্য সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূর।

শুক্রবার (০৮ মে) সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন যে, শিক্ষকদের জন্য একটি সুনির্দিষ্ট ও সম্মানজনক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি এবং এ লক্ষ্যে সরকার সম্মিলিতভাবে পদক্ষেপ গ্রহণ করছে যাতে পর্যায়ক্রমে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা যায়। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও শিক্ষার পরিবেশ উন্নয়নের বিষয়ে তিনি স্পষ্ট ঘোষণা দেন যে, এখন থেকে স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রি ব্যতীত কোনো ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে আসীন হতে পারবেন না। এছাড়া পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির ওপর জোর দিয়ে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের নির্দেশনা থাকলেও যেহেতু ওইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তাই সপ্তাহের যেকোনো একটি সুবিধাজনক দিনে বাধ্যতামূলকভাবে এই কর্মসূচি পালন করতে হবে।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার আবু কালাম মো. সাঈদ। এছাড়াও সভায় বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ উপজেলা ও জেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যেখানে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা