শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
টেকনাফে পুলিশের অভিযান ২৪ ঘণ্টায় সাজাপ্রাপ্ত পলাতকসহ গ্রেপ্তার ২০ ঝিনাইদহের ছাগল হাট ইজারা সম্পন্ন: সর্বোচ্চ দরে পেলেন মিজান কসাই, কুতুকছড়িতে ভোরের গুলিতে নিহত ইউপিডিএফ নেতাঃ বাড়ছে ‘ভাতৃঘাতি সংঘাত’ নিয়ে উদ্বেগ নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে তানিম হোসেন (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিদায় পরীক্ষার্থীদের দোয়া, নবীন বরণ ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আদর করার হাতেই চাপাতির কোপ! শাহজাদপুরে ৫ বছরের শিশুর নৃশংস মৃত্যু গাজীপুরে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি ঘিরে পেশাজীবী দলের অভূতপূর্ব সংবর্ধনা

লোহাগাড়ায় ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ইউএনও।

হাসান তারেক,

সিনিয়র রিপোর্টার।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আধুনগর ইউনিয়ন ও চুনতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।

আজ সকালে আকস্মিক পরিদর্শনে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ নির্ধারিত সময়ে অফিসে এসেছেন কিনা তদারকি করা হয়। এ সময় সকলকে নিজ নিজ কক্ষে উপস্থিত পাওয়া যায়।

পরিদর্শনকালে ভূমি সেবা কার্যক্রম, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়াও সেবা গ্রহণে আগত সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও মতামত শোনা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

পরিদর্শনকালে ইউএনও মো. সাইফুল ইসলাম সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট বলে জানান।

এসময় চুনতি ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. রেজাউল আজিজ ও আধুনগর ইউনিয়ন ভূমি অফিস শাহজাহান আকতারসহ ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা