মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

লোহাগাড়ায় পাহাড় কাটায় বাঁধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাত

। হাসান তারেক, সিনিয়র রিপোর্টার।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত সাইদুর রহমান সাজিল (৪০) উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। আজ সন্ধ্যা সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি মুন্সেফ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে ৮/৯ জন যুবক সরকারি খাস পাহাড় বা টিলা কেটে মাটি পাচার করছে। এতে গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হচ্ছে এবং এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ বাড়ছে। আহত সাইদুর রহমান সাজিল জানান, উপজেলার চুনতি সরকারি মহিলা কলেজের পশ্চিম পাশে বাগান পাড়া এলাকায় পাহাড় কাটার প্রতিবাদ করায় ৮/৯জন যুবক দৌঁড়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিল্লাত উন নাহার আইরিন জানান, আহতের মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া পায়েও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা