মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসাম কালচারাল সেন্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শাহজাদপুরে মাদকবিরোধী জাগরণ: নরিনা ইউনিয়নে সচেতনতার জোয়ার, গড়বে মাদকমুক্ত সমাজ মনপুরায় রাতের আঁধারে গৃহবধূকে সংঘবদ্ধ নির্যাতন, বাধা দিতে গিয়ে বাবার ওপর হামলা:প্রধান আসামি গ্রেফতার উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ‎দুর্গাপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সাতক্ষীরায় মাটিবাহী ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার পহেলা বৈশাখ সামনে রেখে পটুয়াখালী উপকূলে হুহু করে বাড়ছে ইলিশের দাম এ যেন মরার উপর খরার গা ৫৮ দিনের নিষেধাজ্ঞা আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ।

লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে স্কুল ছাত্রী নিহত।।

হাসান তারেক,

সিনিয়র রিপোর্টার।

চট্টগ্রামের লোহাগাড়ায় গরুর শিংয়ের আঘাতে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে,অন্য ১ জন আহত হয়েছে।

১১ই মার্চ (বুধবার) দুপুর সাড়ে ১২ টার সময় পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রবেশ পথে উক্ত দূর্ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রীর নাম সারাবন তহুরা (১৫) সে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মল্লিক ছোবহান নজর আলী সিকদার পাড়ার সৌদি প্রবাসী মাহফুজুর রহমানের মেয়ে ও পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এস এসসি পরীক্ষার্থী

আহত ব্যক্তির নাম কামাল হোসেন (৪১) পিতা আহমেদ হোসেন, সাতকানীয়া উপজেলার পশ্চিম চিববাড়ী খন্দকার পাড়ার বাসিন্দা।

ঘটনা প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ (২৮) ও স্থানীয়রা জানান, জসিম উদ্দিন নামে এক গরুর বেপারী পদুয়া তেওয়ারিহাট বাজারে গুরু বিক্রি করার জন্য নিয়ে এসেছিল গাড়ি থেকে নামিয়ে রশি দিয়ে বেঁধে রেখে ছিল হঠাৎ গরুটি রশি ছিড়ে পালানোর সময় পদুয়া এসি এম উচ্চ বিদ্যালয়ের এস এস এসি পরীক্ষার্থী সারাবন তহুরা (১৫) আলফা একাডেমি কোচিং সেন্টারে যাওয়ার সময় গরুটি পিছন দিক থেকে এসে সারাবান তহুরা কে শিং দিয়ে আঘাত করে গাছ ও পাকা পিলারের সাথে জোরে ধাক্কা দিলে মাটিতে পড়ে যায় সাথে সাথে নাক ও মূখ দিয়ে প্রচন্ড ব্লেডিং হচ্চিল আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কিশোয়ারা সাদিয়া জানান সারাবন তহুরা (১৫) মহিলাটি মাথায় প্রচন্ড আঘাত পেযে প্রচন্ড ব্লেডিং হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু বরণ করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান,খবর পেয়ে ঘটনা স্থলে এসআই এনায়েত হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে।প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা