বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ এর ডক্টরেট ডিগ্রি অর্জন

প্রখ্যাত সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী ও সংগঠক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ সম্প্রতি ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই সাফল্য সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদানে নতুন মাত্রা যোগ করেছে।

বহু বছর ধরে দেশের সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় থেকে তিনি মানবাধিকার ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে “অপরাধ মুক্ত বাংলাদেশ চাই” আন্দোলনের মাধ্যমে তিনি অপরাধ দমনে সচেতনতা তৈরি ও কার্যকর উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই সম্মান আমার একার নয়; এটি তাদের প্রতি উৎসর্গ, যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, সত্য ও ন্যায়ের পথে কাজ করে। আমি এই অর্জন দেশের সাধারণ মানুষদের প্রতি উৎসর্গ করছি।”

তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে সাংবাদিক মহল, মানবাধিকার ও সামাজিক সংগঠনসমূহ, সহকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সমাজ পরিবর্তনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বর্তমানে তিনি ‘ক্রাইম প্রতিদিন’ পত্রিকার সম্পাদক, “অপরাধ মুক্ত বাংলাদেশ চাই” সংগঠনের চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর সহ-সভাপতি, কাফরুল প্রেসক্লাব-এর সভাপতি এবং মিরপুর প্রেসক্লাব-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা