বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
৪০ বছরের অবসরপ্রাপ্ত ও কর্মরত আমলা সিন্ডিকেটের বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ, আইনের আওতায় আনার দাবি সেহলী পারভীনের ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যার অভিযোগ, বড় ভাই আটক বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিকের অংশগ্রহণ সীমান্ত দিয়ে রঞ্জিত সরকারের আসা-যাওয়া, দায় কি শুধু গোয়াইনঘাট থানার ওসির? সচেতন মহলের প্রশ্ন পুলিশ, ইউএনও, বিজিবি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণশুনানি । কসবায় প্রাইভেটকারে মিলল ১০ কেজি গাঁজা, মাদক কারবারি গ্রেপ্তার। পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, হাবিবুল্লাহ সরকারকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার। গলাচিপায় চাল বোঝাই ট্রলারের ধাক্কায় ভেঙে পড়ল ব্রিজ: চরম দুর্ভোগে এলাকাবাসী টেকনাফে কে-৯ ডগের অভিযানে ৭২ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের সংবিধান অনুমোদন, সদস্য ফরম বিতরণ শুরু

লাকসামে তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

শাকিল খান কুমিল্লা লাকসাম প্রতিনিধ
‎কুমিল্লার মুদাফরগঞ্জের পাশাপুর আবুল কালাম হাইস্কুল মাঠে শনিবার (১৪ মার্চ) লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের -এর দীর্ঘায়ু ও সফলতা কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য আবুল কালাম এমপি।
‎এ সময় সংসদ সদস্য আবুল কালাম তার নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রথম পর্যায়ে আসন্ন ঈদুল ফিতরের আগেই একটি ‘পাইলট স্কিম’ চালু করা হবে। এর আওতায় প্রতিটি ইউনিয়নের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে । ওই বরাদ্দ থেকে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একটি করে মসজিদ, মন্দির ও বৌদ্ধবিহারের সংস্কারের জন্য সর্বনিম্ন ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রদান করা হবে। পর্যায়ক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হবে।
‎তিনি আরও বলেন, সরকার প্রতিটি উপজেলার উন্নয়নের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেই হিসেবে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার জন্য মোট ২০০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।
‎অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, গণঅধিকার পরিষদের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা