সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার চকরিয়ায় অবৈধ বালুমহালে অভিযান, গ্রেফতার ২ রাজশাহী রেঞ্জ পুলিশে সুশাসনের নতুন দিগন্ত: ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহানের সততা ও মানবিক নেতৃত্বে মুগ্ধ জনপদ টেকনাফ সীমান্তে বিজিবির দুই অভিযানে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে রংমিস্ত্রি তোয়েব আলী বি,দ্যুৎ স্প’র্শে মৃ’ত্যু। রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের জয় বর্ষায় জলাবদ্ধতা কমাতে চসিকের খাল-নালা পরিষ্কার কার্যক্রম শুরু মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার, র‍্যাব-১৫ এর অভিযান সংগ্রামী নেত্রী নাদিয়া পাঠান পাপনের মনোনয়ন প্রত্যাশা

র‍্যাব-১১ ও র‍্যাব-১৫ এর যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি কক্সবাজারে গ্রেপ্তার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার একটি ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামি হান্নান মিয়া (৪৪) কে কক্সবাজারে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও র্যাব-১৫। রোববার (১৯ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ এবং র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। দুপুর ৩টা ১০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হান্নান মিয়ার পিতার নাম আব্দুল মালেক। তার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার প্রফেসর বাড়ি বাইড়া গ্রামে। র্যাব সূত্রে জানা যায়, হান্নান মিয়া মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ডাকাতি মামলার (মামলা নং-০৭, তারিখ ০৬ এপ্রিল ২০২৬, ধারা ৩৯৪, পেনাল কোড ১৮৬০) তিন নম্বর আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা