বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

রামুতে নারীদের দেহে ইয়াবা, আটক ৩

ফরহাদ রহমান, স্টাফ রিপোর্টার:

কক্সবাজার কক্সবাজারের রামুতে র্যাব-১৫ এর অভিযানে শরীরে বিশেষ কৌশলে ইয়াবা বহনের সময় তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা। শনিবার (১৬ মে) বিকেলে রামু হাইটুপি (বুথপাড়া) সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামু সড়ক ও পরে চৌমহনী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জালিয়াছড়ি এলাকার লাইলি বেগম (২৬), গুল বাহার (৩৫) ও হাজেরা খাতুন (৬৫)। তারা সংঘবদ্ধ নারী মাদক পাচারচক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৫, সিপিএসসি কক্সবাজার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রামুতে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি ইজি বাইকে তল্লাশি চালানো হয়। এসময় নারী র্যাব সদস্যদের সহায়তায় দুই নারী যাত্রীর দেহ তল্লাশি করে কালো পলিথিন ও স্কচটেপ দিয়ে শরীরে পেঁচানো ৩৮টি ইয়াবার বান্ডেল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামু চৌমহনী বাজারের রহিম কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে আরও এক নারীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২২টি বান্ডেল। সবমিলিয়ে উদ্ধার হওয়া ৬০টি বান্ডেল থেকে ১ লাখ ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাব জানিয়েছে, আটক নারীরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা অভিনব কৌশলে শরীরে ইয়াবা বহন করতো। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে আসামিদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা