সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের গভীর শোক, সুষ্ঠু তদন্ত ও দোষীদের জবাবদিহির দাবি

রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনে উৎসবের আমেজ — শুরু হলো মনোনয়ন ফরম উত্তোলন

মোঃ ইসমাইল হোসেন নবী

সিনিয়র রিপোর্টার,রাজশাহী

রাজশাহী মডেল প্রেসক্লাবে শুরু হয়েছে আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকেই ক্লাব প্রাঙ্গণে সদস্যদের মাঝে বইতে থাকে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসবের আমেজ।

জানা গেছে, আগামী পহেলা নভেম্বর সারাদিন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। ওইদিন ক্লাবের সদস্যরা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ক্লাব চত্বরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা বিনিময় ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমদাদুল হক।
আজ সন্ধ্যা ৬ এার সময় রাজশাহী মডেল প্রেস ক্লাবে মনোনয়ন ফরম উত্তোলন কার্যক্রমের উদ্বোধন করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব, দৈনিক সবুজ নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান। তার উপস্থিতিতে সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম তুলে দেওয়া হয়।
আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মডেল প্রেসক্লাব নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম আরও সামনের দিকে এগিয়ে যাবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা