বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে ইঞ্জিনিয়ার শাকিলুর রহমানের জয়

মোঃ রাজন ইসলাম স্টাফ রিপোর্টার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান। শনিবার (১৮ এপ্রিল, ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর অলকার মোড়স্থ চেম্বার ভবনে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । রাতভর ভোট গণনা শেষে সংশ্লিষ্ট নির্বাচন বোর্ড বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করে। ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান রাজশাহীর ব্যবসায়ী মহলে একজন পরিচিত মুখ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে তার বিশেষ অবদান রয়েছে । দীর্ঘ সময় পর এবার চেম্বারের নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে । নির্বাচনে মোট ২৯টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই জয় রাজশাহীর সকল ব্যবসায়ীদের জয়। আমি চেম্বারের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং রাজশাহীর শিল্প ও বাণিজ্যের প্রসারে নিষ্ঠার সাথে কাজ করে যাব।” উল্লেখ্য, এবারের নির্বাচনে পরিচালকসহ ২১টি পদের বিপরীতে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । দীর্ঘ ১৩ বছর পর এবারই চেম্বারের নির্বাচনে একটি প্রতিযোগিতামূলক ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা