রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেওড়াপাড়ায় ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ মিরপুর প্রেস ক্লাবে অ্যাপোলোর বিরুদ্ধে মুকুল আমিনের সংবাদ সম্মেলন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি ছানু সম্পাদক হারিছ সাংগঠনিক সম্পাদক কামাল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় মিরপুরের ইব্রাহিমপুরে রাজউকের অনুমোদন ছাড়াই চারতলা ভবন নির্মাণের অভিযোগ নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, সেপটিক ট্যাংক ও অনুমোদিত নকশা—নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের আতঙ্ক মিরপুর প্রেসক্লাবে সাদ্দাম হোসেন জয় ও একাধিক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মিরপুর মডেল থানার প্রথম মৃত্যুবার্ষিকীতে স্ত্রীকে নিয়ে শ্রীপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের আবেগঘন স্ট্যাটাস। ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার প্রতিটি থেকে নির্বাচিত সেরা পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান ‘Dc’s Award for Cleanliness’ পুরস্কার লাভ করেছে। ঝিনাইদহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: উদ্বোধনী ম্যাচেই সদর উপজেলার ৭-১ গোলের বিশাল জয়, বাগেরহাট এ র‌্যাবের বিশেষ অভিযানে ৯ হাজার ৭৩০পিস ইয়াবাসহ এক মাদকব্যবসায়ী আটক

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য রোল মডেল হিসেবে গড়ে উঠেছে। একসময় নানা অভিযোগ ও দুর্নীতির আড়ালে ঢাকা থাকলেও এখন সিভিল সার্জনের সরাসরি তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় হাসপাতালটি দুর্নীতিমুক্ত হয়ে স্বাস্থ্যসেবার মান বাড়িয়েছে।

কর্তৃপক্ষ জানায়, এখানে বন্দিদের জরুরি সেবা বাড়ানো হয়েছে। নিয়মিতভাবে বিনা খরচে এইচআইভি/এইডস, সিফিলিস ও যক্ষ্মার পরীক্ষা করা হচ্ছে। মাদকসেবনকারীরা কারাগারে প্রবেশের পর তাদের কাউন্সেলিংয়ের মাধ্যমে সচেতন করা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অসুস্থ বন্দিদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিনা খরচে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুধু বন্দিরাই নয়, বহির্বিভাগে কর্মরত স্টাফদেরও বিনা খরচে বিভিন্ন অপারেশন করা হয়েছে যা অতীতে নজিরবিহীন।

যেখানে হাসপাতালে চারজন ডাক্তার থাকার কথা, সেখানে বর্তমানে মাত্র দুইজন ডাক্তার দিয়েই হাসপাতালটি পরিচালিত হচ্ছে। ডা. আরফিন সাব্বির, ডা. রাবেয়া বশরী এবং ডিপ্লোমা নার্স মাসুদের নেতৃত্বে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ডা. আরফিন সাব্বির বলেন, আমি ২০২৩ সালে যোগদান করি। শুরু থেকেই হাসপাতালের উন্নয়নে কাজ করে যাচ্ছি। নিয়মিত রোগী দেখি এবং সব ধরনের ওষুধ সরবরাহ করে থাকি আমরা।

সব মিলিয়ে বন্দি ও স্টাফদের স্বাস্থ্যসেবা এখন ভোগান্তিমুক্ত। সেবার মান ও স্বচ্ছতায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল ইতোমধ্যেই দেশের অন্যান্য কারা হাসপাতালের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা