বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১ সাতক্ষীরায় জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬ উদ্বোধন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির (আংশিক) ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন: সভাপতি কাসেম, সম্পাদক জাহেদী

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী এডভোকেট বার সমিতির ২০২৬ সালের বার্ষিক নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আলহাজ আবুল কাসেম সভাপতি এবং পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে অন্যান্য নির্বাচিতরা হলেন— সহ-সভাপতি মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম। কমিশনের অপর দুই সদস্য ছিলেন এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। ভোট গ্রহণ শেষে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণের জন্য ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় বুথ স্থাপন করা হয়।
এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের একটির নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আবুল কাসেম–তৌফিক জাহেদী এবং অপরটির নেতৃত্বে ছিলেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক–আবু বাকার প্যানেল।
ভোটকে ঘিরে সকাল থেকেই আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাররা শৃঙ্খলার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো আদালত এলাকা ছিল প্রাণচাঞ্চল্যে ভরপুর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা