সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে স,ন্ত্রাসী হা,মলায় জামায়াত নেতা গু,রুতর আহত, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান।

রাজশাহীর ১আসনে সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম নিলেন তৃণমূলের নেতাকর্মীরা

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এড. সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিপুলসংখ্যক নেতাকর্মী রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন। সুলতানুল ইসলাম তারেকের পক্ষে মনোনয়ন ফরম নেয় গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে নেতাকর্মীরা সুলতানুল ইসলাম তারেকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মনোনয়ণ ফরম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী-১ আসনে মনোনয়নের ক্ষেত্রে পরিবার তন্ত্র বিবেচনায় নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর আবির্ভূত এক নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে দিয়ে ধানের শীষের বিজয় সম্ভব নয়।

তিনি দাবি করেন, দলীয় ত্যাগ ও মাঠপর্যায়ের জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থী পরিবর্তন করে ত্যাগী নেতা এ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেককে মনোনয়ন দেওয়া হোক। নয়লে স্বতন্ত্র নির্বাচন করে বিএনপি নেতাকর্মীদের দেখিয়ে দিতে চায় রাজনীতিতে পরিবার তন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম উত্তোলনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মাদ এনামুল হক চয়ন, তানজিলুর রহমান শেলি, রাজশাহী জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান, চর আশাড়িয়া দহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান, কমলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বাবুল হোসেন প্রমূখ।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ধানের শীষের মনোনয়ন চেয়েছিলেন আটজন নেতা। যাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শরীফ উদ্দীনকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়। তিনি বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা