সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

রাজশাহীতে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বোয়ালিয়া থানাধীন গৌরহাঙ্গা জামে মসজিদের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান মুকুল-এর বিরুদ্ধে মসজিদের তহবিল থেকে ৫ লাখ ৩৫ হাজার টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ২২/২৬৯ ।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গৌরহাঙ্গা এলাকার বাসিন্দা ও বর্তমান মসজিদ কমিটির সভাপতি মোঃ আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী কামরুজ্জামান মুকুল হ্মমতার প্রভাব খাটিয়ে দীর্ঘ ছয় বছর ধরে গৌরহাঙ্গা জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি তার কার্যক্রমে অনিয়ম ও হিসাব গরমিল ধরা পড়ায় মসজিদ কমিটি এক বিশেষ সভা পরিচলানা তাকে পদ থেকে অপসারণ করে।

আজিজুল ইসলামের অভিযোগ, অপসারণের পর জানা যায়, মুকুল মসজিদ কর্তৃক পরিচালিত গৌরহাঙ্গা ফুরকানিয়া মাদ্রাসার নাম পরিবর্তন করে গৌরহাঙ্গা হাফেজিয়া মাদ্রাসার নামে ডিসি অফিস থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং একটি ভূয়া ইটভাটার নামে আরও ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। সর্বমোট ৫ লাখ ৩৫ হাজার টাকা তিনি আত্মসাৎ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মসজিদ কমিটির পক্ষ থেকে গত ২৭ এপ্রিল ডাকযোগে নোটিশ পাঠানো হলেও মুকুল হাজির হননি। পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাদী ব্যাংক হিসাব যাচাই করে অর্থের গরমিল শনাক্ত করেন।

আজিজুল ইসলামের দাবি, গত ৭ আগস্ট অনুষ্ঠিত এক বৈঠকে মুকুল উক্ত অর্থ গ্রহণের কথা স্বীকার করলেও ফেরত দিতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, মসজিদের অর্থ আত্মসাৎ করে ধর্মীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মোঃ কামরুজ্জামান মুকুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ আগস্ট কামরুজ্জামান মুকুলের বিরুদ্ধে সনদ বাণিজ্যের মাধ্যমে অবৈধভাবে স্থাবর ও অস্থাবর মিলিয়ে ২ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৯৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়।

এছাড়া, ২০২২ সালের ৫ সেপ্টেম্বর আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী মারুফা খানমের বিরুদ্ধেও পৃথক মামলা করে দুদক।

আরও জানা যায়, ২০২২ সালের ৮ এপ্রিল রাজশাহীর চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খোকন আলী নামে এক ব্যক্তি খুন হন। সেই খুনের মামলায় কামরুজ্জামান মুকুলকে প্রধান আসামি হিসেবে অভিযুক্ত করা হলেও, তৎকালীন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ঘনিষ্ঠ হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে মামলার থেকে খালাস পায় বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, এমন ব্যক্তি ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের জন্য হুমকি। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা