বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরপুর এভিনিউ-৫ এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন উচ্ছেদ বাড়ির মালিকদের দাবি—ক্রয়কৃত সম্পত্তিতে নির্মাণ করা হয়েছিল ভবন ৬৪ জেলার সাংবাদিকদের মিলন মেলায়, দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জমকালো আয়োজনে দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা, সাংবাদিক সুরক্ষা আইনসহ গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

রাজশাহীতে দুটি ট্রাকের ১০ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে দুটি ট্রাকের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ট্রাক মালিক সৈয়দ ওয়াকার বারী। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, আসামিরা পূর্বে প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হলেও জামিনে থেকে পুনরায় চুরির ঘটনা ঘটিয়েছে। দুটি ট্রাকের নম্বর হলো, ঢাকা মেট্রো-ট-১১-৪৩৯১, রাজ মেট্রো-০-০২-০০৪২।

গত বুধবার (৯ অক্টোবর) নগরীর হাদিরমোড় এলাকার বাসিন্দা আসলাম আলীর ছেলে মোঃ মুসলেম আলী (লিটন) এবং কাঞ্চন আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (মিলন) এর নামে অভিযোগটি করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে পূর্বে ব্যবসায়িক লেনদেন ছিলো। এ ঘটনায় তিনি রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ২৫৩সি/২১ নম্বর মামলায় প্রতারণার (ধারা ৪২০) অভিযোগে মামলা করেন। আদালত গত ১১ সেপ্টেম্বর আসামিদের ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। বর্তমানে তারা আপিলের শর্তে জামিনে রয়েছেন।

জানা যায়, অভিযুক্তরা ট্রাকগুলো ভাড়ায় চালানোর চুক্তিতে নিয়ে চুক্তি ভঙ্গ করে এবং নিজেদের দখলে রেখে দেয়। পরবর্তীতে ট্রাক মালিক আদালতে মামলা দায়ের করে।

অভিযোগে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর ট্রাক দুটি বিক্রির উদ্দেশ্যে সৈয়দ ওয়াকার বারি মিস্ত্রী ফনি দাদা ও মনু মিয়াকে সঙ্গে নিয়ে হাবিবুর রহমান এর গ্যারেজে যান। সেখানে ট্রাক দুটি পরিদর্শন ও দাম দর করা হয়।

কিন্তু দুই দিন পর অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ফনি মিস্ত্রী, শহিদুল ইসলাম ও মনু মিয়ার মাধ্যমে জানতে পারেন ট্রাকগুলোর যন্ত্রাংশ খুলে নেওয়া হয়েছে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন, দুটি গাড়ির বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ২০ হাজার টাকা।

অভিযোগে আরও বলা হয়, মুসলেম আলী ও হাবিবুর রহমান মিলন নিজেরাই ট্রাকের যন্ত্রাংশ খুলে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলেছেন।

ভুক্তভোগী সৈয়দ ওয়াকার বারি জানান, আসামিরা আমার ট্রাক বিক্রি করে দিতে না পেরে যন্ত্রাংশগুলো খুলে চুরি করেছে। এতে আমি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। আমি ন্যায্য বিচার চাই।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মেহেদী মাসুদ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা