রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

রমজানের সৌহার্দ্যে গলাচিপায় আইনজীবীদের ইফতার মাহফিল

খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আইনজীবীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গলাচিপা উপজেলা আইনজীবী সমিতি ভবনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা আদালতে নিয়োজিত সিনিয়র আইনজীবী ও উপজেলা আইনজীবী প্রতিনিধি মো. রাইসুল ইসলাম জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল খালেক মিয়া, মো. মহিউদ্দিন আহমেদ, মো. মিজানুর রহমান মজনু, মো. জালাল আহমেদ, মোহাম্মদ শামীম মিয়া, মো. সিদ্দিকুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. জসিম উদ্দিন খান, মো. মামুন খান, মো. মনিরুল ইসলাম (৩), গাজী মো. আল-আমিন, মো. মনিরুল ইসলাম (৫), মো. রাকিবুল ইসলাম, মো. মিলন মাহমুদ, মো. মাইনুল ইসলাম মাহবুব ও মো. খবির হোসেন।
এছাড়াও উপজেলা আদালতের সিএসআই মো. আনিসুর রহমান, জিআরও মো. আবু সালেহ্, পেশকার মো. ফেরদৌস মিয়াসহ আদালতের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিচারক আবদুল্লাহ আল মামুন বলেন, আইনজীবীরা বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারক ও আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করে ন্যায় ও সততার পথে চলার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজন পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা