সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন হোটেল-রেঁস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—হাফিজুর রহমান হিরু এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সোনাতলাবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের নন্দীগ্রামের উন্নয়নে মোশাররফকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া শহর’কে আধুনিক শহরে রুপান্তর করতে ধানের শীষে ভোট দিন এম-ট্যাব নেতা ডলার বগুড়া-৬ আসনে ধানের শীষের পক্ষে জাগপার গণসংযোগ ও প্রচারণা দুপচাঁচিয়াকে মডেল উপজেলা গড়তে মহিত তালুকদারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — ডলার পবিত্র শবেবরাত উপলক্ষে জাতীয়তাবাদী হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বগুড়া উন্নয়নের স্বার্থে তারেক রহমান’কে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের শেরপুর উপজেলা উন্নয়নের স্বার্থে পুনরায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সাবেক ছাত্রনেতা ডলারের বগুড়া জিয়া মেডিকেলের উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এম-ট্যাব নেতা ডলারের কাহালু উপজেলার উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান — সাবেক ছাত্রনেতা ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ইং বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার উপদেষ্টা বিএনপির চেয়ারম্যান এর শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কতৃক আয়োজিত উঠান বৈঠক ও নির্বাচনী জনসভা। মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ফিশিং বোটসহ দুই জেলেকে জীবিত উদ্ধার গোমস্তাপুরে ভোটকেন্দ্রে বডি ওর্ন ক্যামেরার বাস্তব ব্যবহার সম্পন্ন করা হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াতের পথসভা

রবীন্দ্র গবেষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথা স্মরণে শাহজাদপুরে অশ্রুসিক্ত শ্রদ্ধা — আলোচনায় শিক্ষাবিদদের হৃদয়স্পর্শী স্মৃতিচারণ

কে এম নাছির উদ্দিন সিনিয়র ক্রাইম রিপোর্টার:

বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্র গবেষণায় অনন্য অবদান রেখে যাওয়া শিক্ষাবিদ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা-র ৫ম মৃত্যুবার্ষিকী আজ।
২০২০ সালের ১০ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি।

তাঁর স্মৃতিচারণে শুক্রবার সকাল ১০টায় শাহজাদপুর শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক হৃদয়স্পর্শী আলোচনা সভা ও দোয়া মাহফিলের।
অনুষ্ঠানটি আয়োজন করে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, এবং সঞ্চালনা করেন সাংবাদিক মির্জা হুমায়ুন।
উপস্থিত ছিলেন মরহুমের সন্তান ও প্রখ্যাত সাংবাদিক চকোর মালিথা।

সভায় বক্তারা বলেন, “প্রফেসর নাছিমউদ্দিন মালিথা ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর-এর অন্যতম স্বপ্নদ্রষ্টা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির মর্মবস্তু তিনি নিজের জীবনের প্রতিটি পরতে বুনে গিয়েছিলেন। শিক্ষক, কবি, গবেষক, সমাজসেবক— এক কথায় তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর।”

আলোচনায় অংশ নেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মরহুমের দৌহিত্র সাদিত বিহঙ্গ মালিথা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব মইনুল ইসলাম, সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল, অধ্যক্ষ হায়দার আলী, অধ্যক্ষ ফরহাদ হোসেন, শিবলী মাহবুব, সহকারী অধ্যাপক সরওয়ারদি আজাদ ও মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক নবি নেওয়াজ, শাহজাদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম, প্রভাষক আশরাফুল ইসলাম, শিক্ষার্থী আদিব শাফায়েত আব্দুল্লাহ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উপদেষ্টা অধ্যক্ষ আবু জাফর।

পরিবারের পক্ষ থেকে বাদ আসর শাহজাদপুর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাহ মাঠে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রফেসর মালিথার জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য কলেজে শিক্ষকতা করে যাওয়া এই প্রজ্ঞাবান মানুষটি রবীন্দ্রচেতনার আলোকবর্তিকা হয়ে উঠেছিলেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে তাঁর ভূমিকা ও দৃষ্টিভঙ্গি আজও অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে নতুন প্রজন্মের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা