রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানা এলাকায় মাদকসহ ২ আসামী গ্রেফতার

মোঃ মেরাজুল ইসলাম, রংপুর প্রতিনিধি :

পুলিশ কমিশনার মহোদয়ের সার্বিক নির্দেশনা এবং উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) এর তত্ত্বাবধানে ২০/১০/২০২৫ খ্রি: সোমবার হাজীরহাট থানা পুলিশের মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এ সময় উত্তম মাস্টার পাড়াস্থ নিজ বাড়ি থেকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আসামি মোঃ মশিয়ার রহমান (৩৬) কে গ্রেফতার করে। তার হেফাজত থেকে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ১০,৮০০ টাকা), ২০ গ্রাম গাঁজা (মূল্য ২,৫০০ টাকা) এবং ৭,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে উত্তম বসুনিয়া পাড়া থেকে এনজিআর-০২/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোজাহারুল আলী কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার অভিযান পরিচালনা করেন হাজীরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুল সালাম মিয়া ও এসআই (নিঃ) ফারহান কাজীসহ সঙ্গীয় ফোর্স।

মাদক ও জাল টাকার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং The Special Powers Act, ১৯৭৪ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামিকেও আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা