শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

রংপুরের শ্যামা সুন্দরী খাল পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান: খাল উদ্ধার ও সংরক্ষণে বড় উদ্যোগের ঘোষণা

মো: মেরাজুল ইসলাম মেরাজ

(রংপুর প্রতিনিধি )

মঙ্গলবার (১৫ জুলাই) রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খালের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, খালটির প্রাণ ফিরিয়ে আনতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং ইতোমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন,শ্যামা সুন্দরী খাল শুধু একটি খাল নয়—এটি রংপুর নগরের অক্সিজেন। এ খালের পানিপ্রবাহ সচল না হলে নগরের পরিবেশ ও জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই একে নতুনভাবে বাঁচাতে আমরা কার্যকর পদক্ষেপ নিচ্ছি।”

উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান,খালের ১০ কিলোমিটার এলাকাজুড়ে ড্রেজিং (খনন) কাজ করা হবে, যাতে পানিপ্রবাহ স্বাভাবিক হয়।খালের সঙ্গে যুক্ত ৬৮টি প্রবেশপথে ছাঁকনি (ফিল্টার) বসানো হবে, যাতে বর্জ্য ও ময়লা পানি প্রবেশ করতে না পারে। নগরবাসীকে সচেতন করে খালে ময়লা ফেলা বন্ধে জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।খাল রক্ষায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করা হবে।

পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবেশবাদীরা।

শুধু সরকার নয়, নগরবাসীকেও সচেতন হতে হবে। খালে বর্জ্য না ফেলে, এটি রক্ষায় সকলে এগিয়ে এলে শ্যামা সুন্দরী খাল আবারও ফিরে পাবে তার সৌন্দর্য ও ঐতিহ্য।”এই উদ্যোগ বাস্তবায়ন হলে শ্যামা সুন্দরী খাল শুধু রংপুরের নয়, বরং দেশের অন্যতম পরিচ্ছন্ন ও সুসংগঠিত খাল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা