শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

যশোর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন যাবত চলছে অবৈধ ফিজিওথেরাপি: কার্যক্রমের বিরুদ্ধে অভিযান

মো: রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলা অবৈধ ফিজিওথেরাপি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৯,৩০ মিনিটের দিকে হাসপাতালের গার্ড পুলিশের সহায়তায় এসব অবৈধ ফিজিওথেরাপি কর্মীদের আটক করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, সরকারি অনুমোদন ছাড়াই কয়েকটি বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা হাসপাতালে রোগীদের কাছে গিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ সময় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আটক করা হয়। তাদের মধ্যে রয়েছে.সেবা ফিজিওথেরাপি সেন্টার, হিড্যো ফিজিওথেরাপি সেন্টার, সোনালী ফিজিওথেরাপি সেন্টার, মেঘনা ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা। অভিযান চলাকালে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের আটক করে তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কক্ষে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।

তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত জানান, সরকারি হাসপাতালে অনুমোদনবিহীনভাবে বেসরকারি চিকিৎসা সেবা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা