সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের শুভেচ্ছা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ঢাকা প্রেস ক্লাবের বর্ণাঢ্য মানববন্ধন স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতে জোরালো প্রত্যয় আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন চন্দনাইশের কৃতি সন্তান প্রকৌশলী হাছান চৌধুরী চট্টগ্রাম রেঞ্জ অফিসের এসপি হিসেবে নিযুক্ত যুব উন্নয়ন অধিদপ্তর মহাপরিচালকের সাথে ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় সিরিজ খাল খননের উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত শপথ গ্ৰহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি সাবেক চেয়ারম্যান আতিয়ারের ছেলে মাসুদ ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় নিহত , জলঢাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত : সাংবাদিকদের সম্মিলিত র‍্যালী ও সমাবেশ তালায় ইয়াবাসহ যুবক আটক, মাদকবিরোধী অভিযানে কঠোর বার্তা পুলিশের

যশোর সদর উপজেলার হৈবতপুর এলাকায় সিরিজ খাল খননের উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক শার্শার উলাশী খাল পুনঃখনন উদ্বোধনের পাঁচ দিনের মাথায় যশোরে আরও একটি খালের খনন কাজ শুরু হয়েছে। আজ শনিবার (২মে) সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ৩ হাজার মিটার দীর্ঘ ‘সিরিজ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রতিমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে এই কাজের সূচনা করার পর খাল পাড়ে বৃক্ষরোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় সিরিজ খালের এই খনন কাজ শুরু হলো, যার ফলে অত্র এলাকার ১৭টি গ্রাম দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে। তিনি আরও উল্লেখ করেন যে, এর ফলে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতির ভিত মজবুত হবে। ২০২৫-২৬ অর্থবছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’র (EGPP) আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৩ কিলোমিটার দীর্ঘ এই খালের পুনঃখনন কাজে ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ১৯ হাজার ২৩৩ টাকা এবং এটি দৈনিক মজুরির ভিত্তিতে সম্পন্ন করা হবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা