রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

যশোর সদর উপজেলার সুতীঘাটা নুর পেট্রোল পাম্প মালিক সরকারি নিয়ম অমান্য করে তেল বিক্রির অভিযোগ

মো: রফিকুল ইসলাম সবুজ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সুতিঘাটা এলাকায় নুর পেট্রোল পাম্পের মালিক সরকারি নিয়ম অমান্য করে লাইসেন্স বিহীন টলি ও ড্রামে পর্যাপ্ত পরিমাণে তেল বিক্রি করার অভিযোগ উঠেছে। সারাদেশে জ্বালানি তেলের সংকটময় মুহূর্তে তখন যশোরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে তারা বিভিন্ন কায়দায় ড্রামে এবং লাইসেন্স বিহীন টলি গাড়িতে তেল দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে ট্র্যাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পাম্পের ভিতরে ঢুকে দেখা গেছে ড্রামে তেল বিক্রি করছে অবাদে দেখার কেউ নেই। ট্র্যাক চালকদের সাথে কথা বলে জানা যায়,তারা বলেন আমাদের তেল না দিয়ে পাম্প থেকে ড্রামে তেল বিক্রি করছে, আমরা কখন থেকে দাঁড়িয়ে আছি অথচ আমাদের তেল না দিয়ে ড্রামে তেল দিয়েই যাচ্ছে। চালকরা অভিযোগ করে বলেন আমাদের গাড়ি লাইসেন্স ও সব কাগজপত্র ঠিক থাকার পরেও আমাদের তেল না দিয়ে ড্রাম যারা নিয়ে আসছে তাদের ডিজেল দিয়ে দিচ্ছে, চালকরা আরো বলেন পাম্প থেকে ট্র্যাকে তেল কম দিয়ে তাদের পরিচিত লোকজনদের ড্রামে তেল দিয়ে দিচ্ছে আর আমাদের দাঁড় করিয়ে রেখেছে। এলাকার কয়েকজন কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা বলেন আমরা ধানে ঠিক মত পানি দিতে পারছি না,তেলের কারণে পাম্পে তেল আনতে গেলেই বলে তেল আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে না। তারা বলেন আমাদের পাম্প থেকে সীমিত তেল দেওয়া হচ্ছে,যে তেল আমাদের দেওয়া হচ্ছে তাতে ধানে পানি দেওয়া যাচ্ছে না। কৃষকরা জানান আর কিছু দিন পর ধান পাকা শুরু হবে এখনি যদি ধানে পানি না দিতে পারি তাহলে আমাদের ফলন কম হবে,ধান চিটা হয়ে যাবে। কৃষকরা বলেন আপনারা নিজেরাই দেখে যান কি ভাবে বাহিরের লোকদের ড্রামে তেল দিয়ে দিচ্ছে অথচ আমরা জমিতে ঠিক মতো পানি দিতে পারছি না,তেলের কারণে। সরকার প্রতিটি পেট্রোল পাম্পে তদারকি করার জন্য নিয়োগ দিয়েছেন, তবে নুর পেট্রোল পাম্পে কাউকে দেখা যায়নি, পাম্পের কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়,তারা বলেন এখানেই ছিল আপনারা দেখুন কোথায় আছে। সাংবাদিকদের সাথে নুর পেট্রোল পাম্পের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে কথা বলতে গেলে তারা ড্রামে এবং লাইসেন্স বিহীন গাড়িতে তেল কি কারণে বিক্রি করছে জানতে চাইলে কেউ কোন কথা বলেন নাই। তারা এই বিষয়ে কথা বলতে রাজি নন। নুর পেট্রোল পাম্পের ম্যানেজার কে, একাধিকবার ফোন দেওয়া হয়েছে তিনি ফোন রিসিভ করেননি। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার হক কে, এই পর্যন্ত তিনটি পেট্রোল পাম্পের সব ধরনের তথ্য দেওয়া হয়েছে, এবং যশোর জেলা ম্যাজিস্ট্রেটকে ও ভিডিও ফুটেজ ও সব তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এখনো তাদের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা