সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় চলন্ত বাসে আগুন

মো:রফিকুল ইসলাম(সবুজ)  যশোর

যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যশোর থেকে ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া একটি পরিবহন ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের ব্যবধানে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি চলন্ত অবস্থায় ছিল। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে শুরু করে এবং চোখের পলকে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় বাসের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে দ্রুত নামার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার স্টেশনের একটি ইউনিট। তাদের কঠোর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের মৌসুমে বাড়তি আয়ের আশায় কোনো বিরতি ছাড়াই দিন-রাত একটানা গাড়ি চালানোর কারণে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপের কারণে ওভারহিটিং’ থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা