সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পল্লবী থানার ওসি মো. হাসান বাসিরের শুভেচ্ছা ও অভিনন্দন জাতীয় দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাফরুল থানার ওসি মোঃ সাইফুল ইসলামের শুভেচ্ছা সিএনজিতে ইয়াবা বহন, ৫ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার। ভোলার লালমোহনের কৃতী সন্তান রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপনগর থানায় ওসি মোহাম্মদ নোমান হোসেনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা মাদক-সন্ত্রাস ও অপরাধ দমনে কঠোরতা, সাধারণ মানুষের পাশে থেকে আস্থা অর্জনের চেষ্টা গলাচিপায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতায় সহায়তা করার লক্ষ্যে তাঁর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, ময়মনসিংহ। ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” খেলাধুলায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণপদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা’ বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দূর্গাপুরে সার জব্দের হিসাব নিয়ে সংবাদ প্রকাশের পর ইউএনওর সংবাদ সম্মেলন

যশোরে হেরোইনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইকতেয়ারের কারাদণ্ড

মোঃ রফিকুল ইসলাম সবুজ বিশেষ প্রতিনিধি

যশোরে মাদকদ্রব্য হেরোইনের মামলায় হামিদপুরের ইকতেয়ার ওরফে ইকতারের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৭ম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি রুহুল কুদ্দুস কচি।

সাজাপ্রাপ্ত আসামি ইকতেয়ার সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। আটকের সময় তিনি রূপদিয়ায় ভাড়া থাকতেন। এছাড়া তিনি হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ এপ্রিল সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশের কাছে খবর আসে রূপদিয়া বাজারে এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে এবং তার কাছে মাদক রয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত আটটার পর রূপদিয়া বাজারের গাজী স্টোরের সামনে থেকে ইকতেয়ারকে আটক করে। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচর থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় ওইদিনই এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই এইচ. এম. মাহমুদ, তার বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ মে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকা হয়ে ভারতে পালানোর সময় র‌্যাব-৬ যশোরের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। বুধবার হেরোইনের মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। এ রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা