শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মোটরসাইকেল তল্লাশিতে ৮.৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, আটক। সিলেটের জৈন্তাপুরে যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম সিন্ডিকেটের দাপটের অভিযোগ ’ ভারতীয় পুশইন বন্ধের দাবিতে সাতক্ষীরা সীমান্তে বিক্ষোভ আটঘরিয়ায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে দৈনিক ভিত্তিক ও মাষ্টাররোল কর্মচারীদের বিভাগীয় সমাবেশ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ০৯টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেল একজন আসামি আটক। ঝিনাইদহের নতুন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিরাজগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সুপারের ব্যক্তিক্রমী উদ্যোগ। GAP প্রটোকল ভ্যালিডেশন বিষয়ে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

যশোরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা ।

মোঃ রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি।

যশোরে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে অপর ইজিবাইক চালক। গাড়ি পরিষ্কার করা নিয়ে কথা কাটাকাটির জের ধরে শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোডে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জাহিদ হোসেন (৪০)। তিনি আশ্রম রোডের পশ্চিম পাশে বসবাস করতেন ও পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকাল ১০টার দিকে আশ্রম রোডের ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে ইউসুফ নামে অপর এক ইজিবাইক চালক তাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। হত্যাকারীকে আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা