সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

যশোরের সতীঘাটা এলাকায় কাভার্ডভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মো: রফিকুল ইসলাম (সবুজ) বিশেষ প্রতিনিধি

যশোর সদর উপজেলার সতীঘাটা এলাকার কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে কাভারভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এক যুবক নিহত ও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২,৩০ মিনিটের দিকে মনিরামপুর থেকে যশোরগামী একটি কাভারভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে ছিলেন রামনগর দক্ষিণপাড়া হাতিপোতা এলাকার সাইদুল ইসলামের ছেলে আকাশ (১৮) ও একই গ্রামের হাশেম মোল্লার ছেলে সোহান (১৫)।

সংঘর্ষে ঘটনা স্থানে আকাশ মারা যায়, এবং সোহান গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সোহানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত আকাশের মরদেহ পরিবারের সদস্যরা তার নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় উদ্ধার কাজে যশোর ফায়ার সার্ভিসের সদস্যরাও যোগদেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দুর্ঘটনায় আহত কিশোর সোহানের অবস্থা আশঙ্কাজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা