বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫ টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার ‎দূর্গাপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস ও নবাগত ইউএনও’র যোগদান ‎ জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবায় আমিনুল হক, পল্লবীর ৬ স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ গাড়াগঞ্জকে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে শৈলকূপায় মানববন্ধন, ঝিনাইদহে নানা কর্মসূচিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, কালুখালীর মারামারিতে পাংশা বনিক সমিতির সেক্রেটারির নামে মিথ্যা মামলার অভিযোগ।

মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

স্টাফ রিপোর্টার,  মনিরুল ইসলাম:

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন গত ৭ জুন ২০২৬ (রবিবার) মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হন।

দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন দক্ষ, অভিজ্ঞ ও নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ডিএসসিএন্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর এবং নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন শিক্ষার্থী।

তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি কমান্ড, প্রশিক্ষণ ও স্টাফ দায়িত্বে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট—বানৌজা ওমর ফারুক ও বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন।

রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা ও মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের কমান্ডিং অফিসার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, তিনি একজন স্থিরচিন্তার, বুদ্ধিদীপ্ত, কর্মীবান্ধব ও অত্যন্ত মেধাবী কর্মকর্তা। তাঁর নেতৃত্ব, দক্ষতা এবং দীর্ঘ অভিজ্ঞতা মোংলা বন্দরের উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

মোংলা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের পরিচালনায় নতুন মাত্রা যোগ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা