সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চাই,মোহাম্মদ ,নুরুল ইসলাম নয়ন এমপি, ভোলা -৪ ঝিনাইদহে হোটেল ‘আল রিজিক’ এর শুভ উদ্বোধন পর্নোগ্রাফি আইনের মামলায় কর্ণফুলীতে নাঈম উদ্দিন নামের এক ব্যক্তি গ্রেফতার। চাঁপাইনবাবগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়মের, নিউজ প্রকাশের পরে পরিদর্শনে এমপি ডাঃ মিজানুর রহমান। সাতক্ষীরার প্রবাসী নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত সুন্দরবনে বন বিভাগের অভিযানে ১৫০ কেজি চিংড়ি মাছসহ নৌকা আটক শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলায় চরম দুর্ভোগ: দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সাংবাদিক নার্গিস

মেরিন ড্রাইভে অভিযান: ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২

ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১১ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুন বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে ড্রিম হলিডে রিসোর্টের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে টেকনাফের দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার বাসিন্দা মো. এনামুল হক (২৬) এবং নাইট্যংপাড়া এলাকার বাসিন্দা জিয়াউর রহমানকে (২৫) আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ১০০ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস এবং দুটি মোবাইল ফোন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় অভিযান অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা