বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত টঙ্গীতে সাংবাদিক মহিউদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ: বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ সরাইল থানার ওসি মনজুরুল কাদির ভূঁইয়াকে ঘিরে বিতর্ক, ‘ক্ষমতার উৎস কোথায়’—জনমনে প্রশ্ন। সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ আটক-১ জননিরাপত্তা ও অপরাধ দমনে বিশেষ অবদান: গুণীজন সম্মাননা স্মারক পেলেন ওসি মোঃ হাফিজুর রহমান পিপিএম সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের

মিরপুর মডেল থানায় নতুন ওসি হাফিজুর রহমান পিপিএম-এর যোগদান, অপরাধ দমনে আশাবাদী এলাকাবাসী

রিনা আক্তার আখি

স্টাফ রিপোর্টার

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানা-য় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন চৌকস পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান পিপিএম (সেবা)। তার আগমনে মিরপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং পত্রিকার সিনিয়র সাংবাদিক রবিউল আলম রাজু মিরপুর মডেল থানায় গিয়ে ওসি হাফিজুর রহমানকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় তারা বলেন, একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে হাফিজুর রহমান পিপিএম ইতোমধ্যেই সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে মিরপুর এলাকায় অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ওসি হাফিজুর রহমান পিপিএম বলেন,
“মিরপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। জনগণের সহযোগিতা পেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, নতুন ওসির দৃঢ় ও পেশাদার নেতৃত্বে রাজধানীর ঢাকার মিরপুর মডেল থানা এলাকায় মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা