শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় তরুণীর রহস্যজনক মৃত্যু: নতুন বাসা থেকে উদ্ধার, পাশে অস্থির দুই পোষা বিড়াল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের জাগরণ, আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত * উখিয়া কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় কেটে রাস্তা নির্মাণ ও স্থায়ী বসতি, স্থানীয়দের উদ্যোগ, ভবিষ্যৎ নিয়ে শষ্কা * মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২ প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি একটি মাইলফলক: ডিসি জাহিদ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত পরিবেশ ধ্বংসের মহোৎসব: তারাগঞ্জে সেই অবৈধ ‘ফুয়েল টেক’ বন্ধ ও জরিমানা চুয়াডাঙ্গা মুমতাহেনা অহনা নামের এক তরুণীর মরদেহ উদ্ধার সাতক্ষীরায় অপরিপক্ক ৯ হাজার কেজি আম জব্দের পর ধ্বংস গলাচিপার তিন ইউনিয়নে স্বপদে ফিরলেন নির্বাচিত চেয়ারম্যানরা

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী গুরুতর অসুস্থ — সুস্থতার জন্য দোয়া কামনা

শেখ রিবণ রায়হান

স্টাফ রিপোর্টার

মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম রুস্তম আলী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
তার দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, সাধারণ সম্পাদক মহিদুল হাসান সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সভাপতি খান সেলিম রহমান বলেন,
“এস এম রুস্তম আলী একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে সংগঠন ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। আমরা তাঁর বর্তমান শারীরিক অবস্থার জন্য গভীরভাবে উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”
তিনি আরও বলেন,
“এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি—সবাই যেন তাঁর সুস্থতার জন্য দোয়া করেন।”
মহান আল্লাহ তায়ালা যেন এস এম রুস্তম আলীকে শীঘ্রই পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন—এমনটাই প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা