শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ওসি সাজ্জাদ হোসেন রোমনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব

রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপের গলি এলাকায় বিকেল থেকে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)–এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। মিরপুর ১০ নম্বর মোড় থেকে হোপের গলি পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ওসি সাজ্জাদ রোমন জানান, পথচারীদের চলাচলে কোনো প্রকার অসুবিধা না হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানের ফলে এলাকার ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, ওসি সাজ্জাদ রোমন দায়িত্ব নেওয়ার পর থেকে মিরপুর ১০ ও ২ নম্বর এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ কমে এসেছে।

এলাকাবাসীরা ওসি সাজ্জাদ রোমনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্বে মিরপুর এলাকা এখন আরও নিরাপদ ও বাসযোগ্য হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি মিরপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনে কর্মরত থাকলে মিরপুর মডেল থানা দিন সকল প্রকার মাদক সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ অপকর্ম নির্মল করতে সক্ষম হবেন ওসি সাজ্জাদ রোমন


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা