রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন

স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী রোডে অবস্থিত বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ওপরের তলায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই গার্মেন্টসের ভেতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টার পর রাত প্রায় ১২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ স্থানে সরে যায়। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্রে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা