রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩ পাচারকারী আটক

ফরহাদ রহমান

স্টাফ রিপোর্টার | কক্সবাজার

গভীর সমুদ্রে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে কক্সবাজারের ইনানী বিচ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ইনানীর একটি টহলদল। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৬০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

এ ঘটনায় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি স্পিডবোট জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা:
১। মো. সিরাজ (৬০) — পিতা: আব্দুল জলিল; গ্রাম: চর নুরুল আমিন, ০৯ নং ওয়ার্ড, নীলকমল ইউপি, থানা: দুলারহাট, জেলা: ভোলা।
২। মো. রুবেল মিয়া (২৪) — পিতা: মো. মনির; গ্রাম: নতুন বাহারছড়া, ০২ নং ওয়ার্ড, টেকনাফ।
৩। প্রসেনজিৎ দাস (২০) — পিতা: মিলন দাস; গ্রাম: নতুন বাহারছড়া, ০২ নং ওয়ার্ড,

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জব্দকৃত সিমেন্ট, নৌযান ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমুদ্রপথে চোরাচালান ও পাচার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা