বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল টেকনাফের হোয়াইক্যং লম্বাবিলে পায়রা সার্ভিস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ সিলেট জেলা প্রশাসক মো: সারওয়ার আলম এর বদলির আদেশ প্রত্যাহারের দাবীতে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, আটক ৬ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে ইলিয়াস কোবরা জাতীয় পর্যায়ে গোল্ডকাপ ফুটবলে কৃতিত্ব, প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেল মঙ্গলসিকদার খেলাঘরের মাসুম চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য নির্বাচিত হলেন হারুয়ালছড়ির আকিব আসামী আবু তাহেরের ফাঁ,সির আ,দেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা, গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ, নলডাঙ্গায় বৃক্ষরোপণ, কৃষি উপকরণ ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সামগ্রী বিতরন

মান্দায় গভীর রাতে তেল চুরির সিন্ডিকেটে ৬২০০ লিটার ডিজেলসহ লরি জব্দ ও আটক ২

​এম এ মজিদ নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত গভীর রাতে পরিচালিত এই অভিযানে একটি তেলবাহী লরি ও বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। ​গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে। লরি থেকে ড্রামে তেল নামানোর সময় অবৈধ কারবারে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ​মোঃ আনোয়ার হোসেন (৩৬): (লরি চালক/বিক্রেতা), পিতা- আছের আলী, সাং- শাকতোলা, থানা- শাহজাদপুর, সিরাজগঞ্জ। ​মোঃ এরশাদ হোসেন (৪৫): (তেল ক্রেতা), পিতা- ইদ্রিস আলী, সাং- চকবাবন, থানা- মান্দা, নওগাঁ। ​পুলিশ ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত ট্রাক-লরি এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ​লরি ভর্তি ডিজেল ৫১০০ লিটার। ​ড্রামে ভর্তি ডিজেল ১১০০ লিটার (বিক্রয়কৃত)।৬২০০ লিটার। ​ডিজেল বিক্রির ৫৫,০০০ টাকা। ​এই ঘটনায় গ্রেফতারকৃত দুজন ছাড়াও আরও দুইজনকে পলাতক আসামি করে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত তেল ও নগদ টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী নিষ্পত্তি করা হবে। ​আসামিদের আজ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ এই অভিযানকে সাধুবাদ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা