শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগের বিক্ষোভ, শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তার পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় একাধিক মামলার আসামি আসাদুলের জামিন আবেদন নামঞ্জুর ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ চেয়ারম্যান শেখ মো. ফরিদ আহমেদ চিশতী, মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী নির্বাচিত ফলোআপ: কেশবপুরে দম্পতি হত্যার রহস্য উদঘাটন : পরকীয়া প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার গলাচিপায় ৫০০ গ্রাম গাঁজাসহ জেসমিন নামের এক নারী আটক বিমানের আর্থিক অনিয়ম ও যান্ত্রিক ত্রুটি নিয়ে সংসদীয় কমিটির কঠোর অবস্থান, চীফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক ঢাকা, ২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ইঞ্জিনিয়ার শ্যামলের লিখিত আবেদন।

মান্দায় কৃষি কর্মকর্তা দুর্নীতি সিন্ডিগেট ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন

সোহেল রানা স্টাফ রিপোর্টারঃ

‎নওগাঁর মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও বেশ কয়েকজন ডিলারের বিরুদ্ধে সার সিন্ডিকেট দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষি কর্মকর্তাকে ম্যানেজ করে সার সিন্ডিগেট শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশের পর উপজেলা জোড়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ঠিক তখনই নিজের দুর্নীতি আড়াল করতে মরিয়া হয়ে উঠেছেন কৃষি কর্মকর্তা। তাইতো অভিযুক্ত ডিলারকে দিয়ে ভিত্তিহীন সংবাদ সম্মেলন করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেই মন্তব্য করেছেন সচেতন মহল। বিষ্ণুপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, আমি একজন কৃষক ২৫-৩০ বিঘা জমিতে আবাদ করি, কিন্তু আজ পর্যন্ত ডিলার যুগলের কাছে সরকারি রেটে সার পাই নাই, কিন্তুু প্রতি বস্তায় দুই থেকে তিনশত টাকা অতিরিক্ত দিলে ইচ্ছেমতো সার পাওয়া যায়। এছাড়াও কৃষক আব্দুল লতিফ, এবাদ, শামসুল ইসলাম সহ অসংখ্য কৃষকের একই অভিযোগ যুগল চন্দ্রের ডিলার দিয়ে সুবল চন্দ্র দুই ভাই মিলে ব্যবসা করেন। কৃষকদের অভিযোগ বছরের পর বছর ধরে একই উপজেলায় চাকরি করছেন কৃষি কর্মকর্তা শায়লা শারমিন গড়ে তুলেছে সিন্ডিগেট এর আখড়া কৃষকরা বলেন তিনি যে সিন্ডিকেটের মূল কর্তা আমরা তো জানতাম না তাই হয়তো তার কাছে অভিযোগ করেও লাভ হয় না । কৃষি কর্মকর্তা ডিলারদের পক্ষে কথা বলেন। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, শস্যভান্ডার খ্যাত মান্দা উপজেলার কৃষকদের বাঁচাতে দ্রুত অসাধু কর্মকর্তা এবং ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের রাসায়নিক সারপ্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কৃষি কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে সংবাদ সম্মেলনের বিষয়ে জানতে ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী বিষ্ণুপুর ইউনিয়নের ডিলার যুগল চন্দ্র মন্ডল এর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা