সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

মান্দায় কিডনি রোগী আলমের পাশে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জামিলা আক্তার ফেন্সি

এম এ মজিদ, নওগাঁ প্রতিনিধি

: নওগাঁর মান্দা উপজেলায় অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা কিডনি রোগী আলমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. জামিলা আক্তার ফেন্সি। রোববার (আজ) দুপুরে উপজেলার গণেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে গিয়ে অসুস্থ আলমের হাতে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি এমদাদুল হক সুলতান, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, প্রকাশনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক সোহাগ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা গেছে, অসুস্থ আলম (৪৮) দক্ষিণ পারইল গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। পেশায় তিনি একজন প্রান্তিক কৃষক। বর্তমানে তার দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে পড়েছে। পৈত্রিক সূত্রে পাওয়া মাত্র ৩ শতক জমির ওপর একটি ছোট ঘরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। তার বড় ছেলে আরাফাতের বয়স ১৮ বছর এবং ১০ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। সহায়তা প্রদান শেষে জামিলা আক্তার ফেন্সি বলেন, “আলম ভাই আমাদেরই প্রতিবেশী। তার চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আলম আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।” উল্লেখ্য, চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে ইতোমধ্যেই আলমের সহায়-সম্বল শেষ হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য এখন তার বিপুল অর্থের প্রয়োজন, যা জোগাড় করা পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা