সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

মানিকপুর ও রাজাপুরে গণসংযোগে ব্যস্ত চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক

সকালের প্রথম আলো ফুটতেই চুয়াডাঙ্গা–২ আসনের এমপি পদপ্রার্থী জনাব মোঃ রুহুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকের পতাকা হাতে নিয়ে ছুটে যান মানিকপুর ও রাজাপুর গ্রামের পথে। মানুষের সঙ্গে কুশল বিনিময়, ঘরে ঘরে শুভেচ্ছা বিনিময় ও নিজের প্রতীক পরিচিত করিয়ে তৃণমূলের জনগণকে পাশে পাওয়ার প্রত্যয়ে তিনি দিনব্যাপী গণসংযোগ চালান।

মানিকপুরের বাজার এলাকা, ব্রীজপাড়া, স্কুল–কলেজসংলগ্ন সড়কসহ বিভিন্ন স্থানে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন তিনি। উন্নয়ন, ন্যায়বিচার, শিক্ষা ও কৃষিখাতসহ স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে তুলে ধরেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

রাজাপুর গ্রামে প্রবেশ করতেই সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তরুণ–যুবকদের সঙ্গে আলাপচারিতার পাশাপাশি নারী–পুরুষ, প্রবীণ ভোটারদেরও খোঁজখবর নেন তিনি। জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে তিনি বলেন— “চুয়াডাঙ্গা–২ আসনকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব অঞ্চলে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”

দিনব্যাপী গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরাও তাকে সঙ্গে দেন। তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে বলেন, পরিবর্তন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রুহুল আমিনই হতে পারেন এই অঞ্চলের যোগ্য প্রতিনিধিত্বকারী কণ্ঠস্বর।

গ্রামের মানুষ তার প্রচারণায় সন্তুষ্টি প্রকাশ করে জানায়, তৃণমূলের পাশে এমনভাবে একজন প্রার্থীকে সবসময় দেখার প্রত্যাশাই তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা