সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঐতিহ্য হারাচ্ছে গলাচিপা: এবার হচ্ছে না কাঙ্ক্ষিত বৈশাখী মেলা রাঙামাটিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরাতে বিক্ষোভ সমাবেশে গোমস্তাপুরে জ্ঞানচক্র একাডেমি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। গাজীপুরে স্ত্রীর লাশ ঘরে রেখে তালাবন্ধ করে পালিয়েছেন স্বামী শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়াল কক্সবাজার জেলা পুলিশ কুষ্টিয়ায় মাজার ভাঙচুরের পর অগ্নিসংযোগ পীর নিহত চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ওপর জোর ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত,

মানিকগঞ্জে পৈতৃক ভিটা দখলের অভিযোগ, বিএনপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ

মোঃ নুরুল আমিন
জেলা ব্যুরো, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে এক পরিবারের পৈতৃক ভিটা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে সোমবার (৯ মার্চ ২০২৬) জানা যায়, হাটিপাড়া গ্রামের বাসিন্দা ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন (৬৬) অভিযোগ করেন যে, বাবা-দাদার আমল থেকে তাদের পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। এ জমির পারিবারিক কন্টকনামা ও বৈধ দলিলপত্রও তাদের কাছে রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিরুল আলম বাবুল (৫৫), জাহাঙ্গীর আলম মকুল (৫০), রফিকুল ইসলাম পিন্টু, নাঈম সারাইং, হজরত সারাইংসহ অজ্ঞাত আরও ১০–১২ জন গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে জোরপূর্বক টিনের বেড়া দিয়ে তাদের পৈতৃক ভিটা ঘিরে ফেলে। এতে পারিবারিক কবরস্থানসহ যাতায়াতের সবগুলো রাস্তা ইট ও টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
মোসলেম উদ্দিন আরও জানান, এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন এবং মানিকগঞ্জ আদালতে তিনটি মামলা বর্তমানে চলমান রয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শফিরুল আলম বাবুল। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে ভিটা দখলের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”
এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল রাজ্জাক দৈনিক মাতৃজগতকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে হাটিপাড়া ও পাওনান গ্রামের একাধিক বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
পাওনান গ্রামের প্রবীণ ব্যক্তি আবদুল গফুর মাতাব্বর (৭৫) বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি মোসলেমদের পরিবার ওই বাড়িতে বসবাস করছে। হঠাৎ করে কিছুদিন আগে বাবুল ও তার ভাই-ভাতিজারা মিলে টিনের বেড়া দিয়ে জায়গাটি ঘিরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। বিষয়টি দ্রুত স্থানীয়ভাবে মীমাংসা হওয়া জরুরি।”
স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ এ বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু সমাধান করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা