শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার, ১৭ দিন কারাভোগের অভিযোগ সাংবাদিক মোঃ জয় সরকারের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা বন্ধের আহ্বান বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি! রায়পুরে মেঘনায় থামছে না মা ইলিশ শিকার সাংবাদিক আলিফ ফকিরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে ৯৬’র মতো আবারো বিএনপি সরকারের বিরুদ্ধে জোট করেছে জামায়াত: রাশেদ খান টেকনাফে চাকমারকুল ক্যাম্পে চুরি মামলায় তিন রোহিঙ্গা গ্রেপ্তার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা লালমোহনে স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন যশোরে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ‘হাদিস শরিফ’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বারোপ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

মানব মন্দির ফাউন্ডেশনের পক্ষ থেকে গোপালপুরের বিভিন্ন মন্দিরে টি-শার্ট বিতরণ

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বিভিন্ন মন্দিরে মানব মন্দির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ চক্রবর্তীর পৃষ্ঠপোষকতায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে টি-শার্ট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর দুস্থ,অসহায় শিশুদের মধ্যে টি-শার্ট গুলি বিতরণ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার তিনটি পূজা মণ্ডপে ছোট ছোট শিশুদের মধ্যে টি-শার্ট গুলো উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। মানব মন্দির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ চক্রবর্তী তার নিজস্ব অর্থায়নে মানবিক স্বেচ্ছাসেবক দেবরাজ ঘটক শান্ত-এর মাধ্যমে এই মহতী উদ্যোগ সফল ভাবে বাস্তবায়ন করেন।
উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত সকল ছোট ছোট শিশুদের মাঝে পূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে টি-শার্ট বিতরণ করা হয়।
উপস্থিত সকলে মানব মন্দির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ চক্রবর্তীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য,দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা