রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কক্সবাজার জেলা অভিষেক উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধামইরহাটে ছাগল বিতরণে ওজন জালিয়াতি: হট্টগোলের মুখে বিতরণ স্থগিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষক লোকমান মিয়ার ওপর গভীর রাতে অতর্কিত হামলার অভিযোগ ঝিনাইদহে হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার শিশু মৃত্যুর ঘটনায় লাকসাম ইউনিটি ট্রমা হাসপাতাল বন্ধ রহস্যে ঘেরা কিশোরের নিথর দেহ: শাহজাদপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আতঙ্ক কক্সবাজারে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, ৯ জন উদ্ধার ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের উদ্যোগে উদ্ধার হওয়া মোবাইল ও টাকা ফেরত। লাকসামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

মানবিক নেতা এস এম রুস্তম আলীকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় মিরপুরের জনগণ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর এলাকার সর্বস্তরের জনগণ আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মানবিক নেতা এস এম রুস্তম আলী-কে দেখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, তিনি একজন সৎ, শিক্ষিত ও ত্যাগী সাবেক ছাত্রনেতা, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক জীবনে জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও মানুষের সেবা থেকে পিছিয়ে যাননি তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল–এর মিরপুর থানা শাখার সংগ্রামী আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসীর মতে, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং তরুণ সমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করার কারণে তার প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, “আমরা বিশ্বাস করি, কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলে এস এম রুস্তম আলী আমাদের এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর ভূমিকা রাখবেন।”
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে এলাকাজুড়ে ইতোমধ্যে তাকে ঘিরে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা