রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
চরফ্যাশনে এসএসসি পরীক্ষা শেষে কেন্দ্রে উত্তেজনা, হামলা-ভাঙচুর; পুলিশের টিয়ারশেল, আহত অন্তত ১২-১৩ জন মাদক ও ইন্টারনেট আসক্তিমুক্ত সমাজ গঠনের বার্তা, সাঘাটায় জমজমাট এইচপিএল ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল মিথ্যা প্রতিবেদন ও সকল বাধা পেরিয়ে পৈতৃক ভিটায় শাহিনুর রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি আশিক সাঈদ এর যোগদান উখিয়া টেকনাফ বিশেষ অভিযান ১০ হাজার ইয়াবাসহ নারী আটক বেনাপোল বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চুয়াডাঙ্গার জনজীবন, পানিবন্দীদের পাশে প্রশাসন শরীফুজ্জামান শরীফ চট্টগ্রাম অঞ্চলের সৃষ্ট বন্যা ও পাহাড়ধসে ছয় দিনে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। রাজশাহীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস রাজশাহী’ কর্মসূচির উদ্বোধন, প্রধান অতিথি ভূমিমন্ত্রী মিনু গলাচিপায় একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত দুই মাদক কারবারি গ্রেফতার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছায়ানীড় পরিচালিত বাংলা বানান ও উচ্চারণ বিষয়ক কর্মশালা এবং কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার উদ্বোধন

-বিশ্বজিৎ চক্রবর্তী

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সোমবার ২০ অক্টোবর ছায়ানীড়ের পরিচালনায় ‘‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে’’ শীর্ষক কর্মশালা ও কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. ফজলুল করিম ও ড. মো. ইমাম হোসাইন। অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদের সভাপতিত্বে কর্মশালার মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন এবং তাদের হাতে প্রমিত বাংলা বানানের বই তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা