সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে দুদকের অভিযান, দায়িত্বে নেই অর্ধেক চিকিৎসক। ১৩ বছরেও মেলেনি সন্ধান, হিরু-হুমায়ুনকে ফিরে পাওয়ার প্রত্যাশায় লাকসামে দোয়া ও আলোচনা সভা চট্টগ্রামের পটিয়ায় ন্যায় বিচার প্রত্যাশী, প্রভাবশালী মহলের রোষানলে পড়ে দিশেহারা ভুক্তভোগী ন্যায় বিচার কি পাবেন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী তরুণী ঐশী। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অধ্যক্ষদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন কালীগঞ্জে পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করে পাগড়ি পরিধান করল মোঃ সিয়াম রেজা ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত। টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৭ কোটি টাকা ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার ঘোষণা আমিনুল হকের ১৭ বছরে ফ্যাসিসরা আমাদের ৭’শ সহযোদ্ধাকে গুম করেছে –আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

মহেশপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা ।

মোঃ মনিরুজ্জামান, সিনিয়র রিপোর্টার ঝিনাইদাহ :

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪২ কোটি ৭ লক্ষ ৯৪ হাজার ৯ শত ৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে এই উন্মমুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ সাজ্জাদ হোসেন এবং বাজেট বিবরণি উপস্থাপনা করেন হিসাব রক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিচুর রহমান, ওসি তদন্ত এনায়েত,উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আমিরুল ইসলাম সহ রাজনৈতিক, সামাজিক অঙ্গনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পৌর প্রশাসক মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন,এই বাজেট সুন্দর ও স্বচ্ছভাবে বাস্থবায়ন করা হবে। ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে মাদক,ধুমপান নিয়ন্ত্রণ এবং মানবপাচার প্রতিরোধেকে গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নয়ন মূলক কাজের মধ্যে রয়েছে রাস্তা পাকাকরণ ড্রেন ও কালভাট নির্মাণ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য জোন স্থাপন। শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্যঃ বাংলাদেশের প্রাচীন তম পৌরসভার মধ্যে মহেশপুর পৌরসভা একটি যা ১৮৬৯ সালে প্রতিষ্ঠিত। এই পৌরসভার আয়তন ২১ দশমিক ৩৫ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড ও ৮টি মৌজা নিয়ে গঠিত। ২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী এই পৌরসভার জনসংখ্যা ৪১ হাজার ১ শত ২৮ জন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.


ফেসবুকে আমরা