শেখ রিবণ রায়হান স্টাফ রিপোর্টার:
২৬শে মার্চ—বাংলাদেশের স্বাধীনতার অমর ইতিহাসে এক গৌরবময় দিন। এই দিনে মহান মুক্তিযুদ্ধের সূচনা করে বাঙালি জাতি ছিনিয়ে আনে স্বাধীনতার লাল-সবুজ পতাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান গভীর শ্রদ্ধার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের এই ঋণ কখনো শোধ হবার নয়।” তিনি আরও বলেন, “স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়—স্বাধীনতা মানে অধিকার, সত্যের পক্ষে দৃঢ় অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। একজন সাংবাদিক হিসেবে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা আমাদের দায়িত্ব, যা স্বাধীনতার প্রকৃত চেতনাকে ধারণ করে।” এ সময় তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক—দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।” শেষে তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান